হাসপাতালে বিপাশা!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 June 2018

হাসপাতালে বিপাশা!!



অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। মুম্বাইয়ের হিন্দুজা হেলথকেয়ার হাসপাতালে গত কয়েক সপ্তাহ ধরেই অভিনেত্রীর নিয়মিত চেক আপ চলছিল। গত শুক্রবার তাকে সেই হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, শ্বাসপ্রশ্বাসজনিত অসুখে ভুগছেন বিপাশা। বেশ কিছুদিন ধরেই অসুস্থ তিনি। মুম্বাইয়ের সেই হাসপাতালের চিকিৎসকরা বিপাশার চিকিৎসা করছিলেন। কিন্তু তার শরীরের অবস্থা আরও খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়।

কিছুদিন আগেই শোনা গিয়েছিল বিপাশা নাকি গর্ভবতী। সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও ভাইরাল হয়েছিল। সেই ছবিতে দেখা গিয়েছিল নীল পোশাক পরিহিত বিপাশাকে। নেটিজেনদের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছিল, ছবিতে বিপাশার ‘বেবি বাম্প’ দেখা যাচ্ছে। যদিও পরে বিপাশা জানিয়ে দেন, সেটা নিছকই গুজব।

সূত্র: পূর্বপশ্চিম

No comments:

Post a Comment

Post Top Ad