এবার কি যোগিনী বেশে রিয়া ?? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 June 2018

এবার কি যোগিনী বেশে রিয়া ??





বলিউডের বেশকিছু সিনেমাতে বোল্ড চরিত্রে অভিনয়ের জন্যই খ্যাতি রয়েছে তার। শেষবার তাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘রাগিনী এমএমএস রিটার্নস’-এ। তবে এবার আর অভিনয় নয়, যোগা শিক্ষায় মন দিয়েছেন মুনমুন সেন কন্যা রিয়া সেন।

সম্প্রতি যোগা শিক্ষিকা ও ট্রেনারের সার্টিফিকেট পেয়েছেন রিয়া। এক সাক্ষাৎকারে রিয়া বলেছেন, যোগা এমন একটা জিনিস যা তাকে অন্তরের শান্তি দিয়েছে।সোশ্যাল সাইটে নিজের যোগা শিক্ষিকার সার্টিফিকেট পোস্ট করেছেন তিনি।

শুধু সার্টিফিকেটই নয়, নিজের যোগা অনুশীলনের নানান ছবি ও ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছেন রিয়া সেন।-সূত্র : জি নিউজ

No comments:

Post a Comment

Post Top Ad