বিপাশা অন্তঃসত্ত্বা? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 June 2018

বিপাশা অন্তঃসত্ত্বা?



বলিউডের হট নায়িকা বিপাশা বসু অসুস্থ। নায়িকা নিজেই ইন্সটাগ্রামে এই অসুস্থতার খবর জানিয়েছেন। বেশ কিছুদিন ধরেই যে তিনি অসুস্থ রযেছেন সেকথাও জানিযেছেন। আর এই খবর ছড়িয়ে পড়তেই তার ভক্তরা উদ্বিগ্ন হয়ে স্যোশাল মিডিয়ায় দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করছেন। অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করার পর বিপস আনন্দে মেতে ছিলেন। ছবির কাজও ছিল না।

ফলে দুজনে ঘুরে বেরিয়েছেন। একসময় গুঞ্জন শুরু হয়েছিল , বিপাশা কি অন্তঃসত্ত্বা ? অবশ্য এ নিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি দম্পতির তরফে। তবে গায়ক মিকা সিংয়ের প্রযোজনায় ‘আদত’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করার কথা বিপাশার। সেখানেও অবশ্য তার জুটি রিয়েল লাইফ হিরো করণই। এর আগে ‘অ্যালোন’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল বিপাশা ও করণকে। পরিচালক ভূষণ প্যাটেলই ‘অ্যালোন’ ছবিতে এই দুজনকে একসঙ্গে ইন্ট্রোডিউস করেছিলেন। আর এবারও ভূষণই ‘আদত’ ছবি করছেন এই দম্পতিকে নিয়ে। লন্ডনে হওয়ার কথা ছবির শুটিং। কিন্তু বিপাশার অসুস্থতার খবরে তৈরি হয়েছে আশঙ্কা। অবশ্য তার ভক্তরা মনে করছেন, বিপাশা সুস্থ হয়ে উঠে ছবির কাজ শুরু করে দেবেন।

No comments:

Post a Comment

Post Top Ad