কার চুম্বন বেশি মিষ্টি? দীপিকা নাকি কিমের? কি বললেন যুবরাজ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 June 2018

কার চুম্বন বেশি মিষ্টি? দীপিকা নাকি কিমের? কি বললেন যুবরাজ?


কয়েকদিন বাদেই যুবরাজ সিং এর বিয়ে। হ্যাজেল কিচকে বিয়ে করবেন যুবরাজ। বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করে বিয়ের দাওয়াত দিয়েছেন। এর মধ্যেই নেহা ধুপিয়ার শো ‘নো ফিল্টার নেহা’য় অতিথি হিসেবে গিয়েছিলেন যুবরাজ।নেহার শোয়ে একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়ছিলেন নেহা। যুবরাজের সাবেক প্রেমিকাদের নিয়ে প্রশ্ন করেছিলেন নেহা।

সবাই জানেন, বলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় নায়িকার সঙ্গে যুবরাজের সম্পর্ক ছিল। তাদের মধ্যে ছিলেন দীপিকা পাড়ুকোন। ছিলেন কিম শর্মাও।

নেহা যুবরাজকে একাধিক প্রশ্ন করেন। সেই সব প্রশ্নের জবাব দেন তিনি। হঠাৎই নেহা যুবরাজের সাবেক প্রেমিকা দীপিকা ও কিমের প্রসঙ্গ উত্থাপ্পন করেন। নেহা প্রশ্ন করেন, দীপিকা ও কিমের মধ্যে কে ভাল কিস করতে পারেন? এই প্রশ্নের জবাব দিতে পারেননি ভারতের বাঁ হাতি অলরাউন্ডার। চুপ করে থাকাই শ্রেয় বলে মনে করেছেন। জবাব দিলে বিতর্ক তৈরি হতে পারে বুঝেই চুপ করে থাকেন তিনি।
নিন্দুকেরা মনে করছেন, নেহার এই প্রশ্নের জবাব দিলে হয়তো বিয়েই ভেঙে যেত যুবরাজের।

No comments:

Post a Comment

Post Top Ad