দেশ পেতে পারে বাঙালি প্রধানমন্ত্রী? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 June 2018

দেশ পেতে পারে বাঙালি প্রধানমন্ত্রী?

 
পবিত্রমোহন বিশ্বাস : মোদি ব‍্যর্থ হলে প্রণব‌ই প্রধানমন্ত্রী! জল্পনা তুঙ্গে। জানিনা এমন হবে কিনা বা সেই সম্ভাবনা আদপেই আছে কিনা?তবে বাতাসে এমন খবর ভাসিয়ে দিতে পারলেই তথা কথিত যারা বিকল্পধারার কথা বলছেন তাদের লাভ ছাড়া ক্ষতি নেই। কারন প্রণববাবুর যে গ্রহন যোগ‍্যতা আছে বাকিদের তা নেই। রাজনীতিতে অত‍্যন্ত প্রাজ্ঞ প্রণববাবু জানেন কী করে টালমাটাল পরিস্হিতি সামলে চলতে হয়।
 প্রণব মুখোপাধ্যায় একাধিক বার আশাহত হয়েছেন। প্রধানমন্ত্রী হতে হতেও হতে পারেননি।যে দিন রাষ্ট্রপতি পদের জন্য প্রণব মুখোপাধ্যায়কে মনোনয়ন দেওয়া হয়েছিল, সেই দিন তাঁকে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে বিদায় জানাতে হয়েছে বা বিদায় করে দেওয়া হয়েছে।
এবারে সেই অপূর্ণ সাধ যদি মেটে ক্ষতি কী! তবে মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হ‌ওয়ার যে খোয়াব দেখছেন সেটা জলে যাবে।মনে হয় প্রণববাবু প্রধানমন্ত্রী হলে সিপিএম সহ অন‍্যান‍্য বামদলগুলির আপত্তি থাকবে না।
প্রণববাবুকে প্রধানমন্ত্রী পদে প্রজেক্ট করে ভোটে লড়লে অকংগ্রেসী বা অবিজেপি সরকার গঠনের পথ অনেকটাই মসৃণ হতে পারে।তবে সবটাই নির্ভর করছে স্বয়ং প্রণব মুখোপাধ্যায়ের ওপর। সরাসরি এই নিয়ে তাঁর কোন বক্তব্য পাওয়া যায়নি। তাছাড়া বয়স একটা বড় ব‍্যপার। তাঁর এখন যা বয়স তাতে প্রধানমন্ত্রী হলেও তিনি শারীরিক ভাবে কতটা সক্ষম থাকবেন সেটা একটা বড়সড় প্রশ্ন চিহ্ন  থেকেই যায়।
এর আগে জ‍্যোতি বসুর সামনে প্রধানমন্ত্রী হ‌ওয়ার সূযোগ এলেও তাঁর দল তাঁকে প্রধানমন্ত্রী হতে দেয়নি।পরে সেই ঘটনাকে জ‍্যোতি বসু ঐতিহাসিক ভুল বলেছিলেন! আর একবার কি সেই সূযোগ আসছে প্রণববাবুর হাত ধরে? জানিনা।তবে প্রথম বাঙালি হিসেবে প্রণববাবু প্রধানমন্ত্রী হলে মন্দ লাগবে না।


No comments:

Post a Comment

Post Top Ad