ব্রেকিং: বাড়িতে বিস্ফোরক রেখে বিস্ফোরণ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 June 2018

ব্রেকিং: বাড়িতে বিস্ফোরক রেখে বিস্ফোরণ!



স্নেহা চক্রবর্তী, বীরভূম: বাড়িতে মজুত বিস্ফোরক রেখে বিস্ফোরন ঘটলো সদাইপুর থানার সাহাপুর গ্রামের জামিরুল মোল্লার বাড়িতে । আহত জামিরুল মোল্লাকে উদ্ধার করে সিউরি জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় । স্থানীয় সূত্রে জানাগিয়েছে , জামিরূল মোল্লা বাঁকুড়া পাথর খাদানে কাজ করে।মঙ্গলবার বাড়ি এসেছে ।

 বুধবার সকালে হঠাৎ বিস্ফোরনে কেঁপে ওটে গোটা এলাকা । ধোঁয়ায় ভোরে যায়। বাড়ি কাছে বাড়ির মালিক জামিরূলের রক্তাক্ত অবস্থায় পরে থাকে । সদাইপুর থানার পুলিশ আহত  জামিরূলকে উদ্ধার করে সিউরি হাসপাতালে পাঠায় ।এই ঘটনায় বাড়ির অনান্য সদস্যরা নিরাপদেই আছে । পুলিশের প্রাথমিক ধারনা জামিরুল যেহেতু পাথর খাদানে কাজ করে, সেখান থেকে কোন বিস্ফোরক বাড়িতে  এনে মজুত করতো বলে অনুমান । সেই কারনে অসাবধানততা  বসত বিস্ফোরন ঘটে । যদিও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । প্রসঙ্গত কয়েকদিন আগে নলহাটি,  মুরারই থানার ঝাড়খন্ড সীমান্ত এলাকায় কয়েক হাজার ডিটেনেতোর ও  জিলেটিক স্টিক উদ্ধার করে করেছে এই দুই থানা । এই বিস্ফোরক গুলো পাথর খাদানে পাথর ফাটা বার কাজে ব্যবহার করা হয় । জামিরূল এক জন পাথর  খাদানের শ্রমিক । সেখান থেকে এই সব বিস্ফোরক   মজুত করা হয়েছিলো কিনা তাও খতিয়ে দেখবেন পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad