নাবালিকা অপহরণে নিষ্ক্রিয় পুলিশ !! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 June 2018

নাবালিকা অপহরণে নিষ্ক্রিয় পুলিশ !!


চাঁদনী: পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার  বাজার থেকে ১৪ বছরের নাবালিকাকে ফুঁসলিয়ে অপহরণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। ঘটনা এগরার অস্তিচক গ্রামের।

গত 20 মে সন্ধেয় অস্তিচক বাজারে কেনাকাটা করতে এসেছিল নাবালিকা জয়ন্তী মাইতি। অভিযোগ সেখান থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় ভূপতিনগর থানার দিঘা দাঁড়ি গ্রামের যুবক রবীন বারুই।অপহরণে তাকে সহযোগিতা করে তার ভাই গোবিন্দ বারুই। বিষয়টি নজরে আসার পর নাবালিকার বাবা শিবশঙ্কর মাইতি এগরা থানায় লিখিত অভিযোগ  জানান পুলিশ এবং চাইল্ড লাইনে। পরে অভিযোগ জমা করেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির দপ্তর ভবানিভবনে।

অভিযোগ, প্রায় এক মাস হতে চললেও অপহৃতা নাবালিকার কোনও খোঁজ দিতে পারেনি পুলিশ এবং সিআইডি। উৎকন্ঠার মধ্যে দিন কাটছে পরিবারের লোকেদের।

No comments:

Post a Comment

Post Top Ad