কন্টিনিউ কিশোরকে ধর্ষণ মহিলার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 June 2018

কন্টিনিউ কিশোরকে ধর্ষণ মহিলার!

ছবিটি প্রতিকী


কয়েকদিন আগে ওই মহিলাকে হাতনাতে ধরে ফেলে নির্যাতিত কিশোরের পরিবার। তার পরেই বিষয়টি প্রকাশ্যে আসে। বাড়িতে ফাঁকা থাকলেই তাকে ডেকে নিয়ে যাওয়া হত। তার পরেই চলত যৌন নির্যাতন। দিনের পর দিন কিশোরকে ধর্ষণ করত বছর ৪৫ এর এক মহিলা। অন্ধ্রপ্রদেশের এই ঘটনাই অবাক করে দিয়েছে সকলকে।

এক  সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত মহিলা নির্যাতিত কিশোরেরই প্রতিবেশী। অভিযোগ, গত কয়েকমাস ধরে ওই কিশোরকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে শারীরিক নিগ্রহ চালাত ওই মহিলা।

কয়েকদিন আগে ওই মহিলাকে হাতনাতে ধরে ফেলে নির্যাতিত কিশোরের পরিবার। তার পরেই বিষয়টি প্রকাশ্যে আসে।জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার স্বামী মারা গিয়েছে সাত বছর আগে। বাড়িতে একাই থাকত সে।ইতিমধ্যে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়ারায় নুন্না থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, নাবালককে ধর্ষণের অভিযোগে ওই মহিলার বিরুদ্ধে পকসো আইনের মামলা রুজু করা হয়েছে। নির্যাতিত কিশোর ও অভিযুক্ত মহিলার শারীরিক পরীক্ষা করানো হবে বলে জানা গিয়েছে।

ওই মহিলার উপযুক্ত শাস্তি চেয়ে সরব হয়েছেন নির্যাতিত কিশোরের পরিবার। ঘটনাটি ইতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছে ওই এলাকায়।

No comments:

Post a Comment

Post Top Ad