চাঁদনী: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পটাশপুর 2 নং ব্লকের চন্দনপুরে আদিবাসী সম্প্রদায়ের পথ অবরোধ। খড়াইমোড়ে অবরোধে এলাকায় ব্যাপক জানজট।
মূলত আদিবাসী সম্প্রদায়ের অভিযোগ যে আদিবাসী না হয়ে বা সিডিউলকাস্ট বা সিডিউলট্রাইব না হয়ে ঘুষ দিয়ে সার্টিফিকেট বের করে কিছু অসাধু লোকজন সরকারি চাকরি সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে। আর প্রকৃত আদিবাসী হয়ে সরকারি সুযোগ সুবিধা থেকে বন্চিত হচ্ছে তারা। তারই প্রতিবাদে এদিন কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন অবরুদ্ধ করে রাখে রাস্তা।

No comments:
Post a Comment