হাওড়ায় ফের বেপরোয়া গতির ফলে দুর্ঘটনা ঘটল। রবিবার রাতেও সোমবার ভোরে দুটি দুর্ঘটনা ঘটে উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়কে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত ১২টা নাগাদ। যাত্রী বোঝাই একটি গাড়ি উলুবেড়িয়া থেকে হাওড়ার দিকে যাওয়ার সময় খলিশানির কাছে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়িটির গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনায় গাড়ির ৫ যাত্রী আহত হন। তাঁদের পুলিশ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল জাতীয় সড়কে।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে আজ ভোর ৫টা নাগাদ। উলুবেড়িয়ায় কুশবেড়িয়ার কাছে ৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রন হারিয়ে লাইট পোষ্টে ধাক্কা মারে একটি যাত্রী বোঝাই গাড়ি। দুর্ঘটনায় আহত হন চার জন। গাড়িটি কোলাঘাট থেকে হাওড়ার দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। এক্ষেত্রেও চালক গাড়ির উপর নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনা ঘটে বলে পুলিশ মনে করছে।
উল্লেখ্য, রবিবার সকালে হাওড়ায় ৬ নম্বর জাতীয় সড়কে স্পোর্টস কার নিয়ে রেসিংয়ের সময় দুর্ঘটনায় মারা যান শিবাজি রায় নামে গড়িয়ার এক বাসিন্দা।

No comments:
Post a Comment