অ্যাটাকঃ প্রকাশ্যে গুলি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 4 June 2018

অ্যাটাকঃ প্রকাশ্যে গুলি!


কোচবিহারের চান্দামারিতে দুষ্কৃতীদের হামলায় গুলিবিদ্ধ হলেন এক বিজেপি কর্মী। গুলিবিদ্ধ বিজেপি কর্মীর নাম নারায়ণ সরকার (১৯)। গতরাতে হামলার পর প্রথমে তাঁকে কোচবিহার MJN হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। দলীয় কর্মীর উপর হামলায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

গতরাতে নারায়ণ সরকার আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। রাস্তায় কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থানে লুটিয়ে পড়েন নারায়ণ। হামলার পর দুষ্কৃতীরা পালিয়ে যায়। গুলির আওয়াজ পেয়ে আশপাশের লোকজন সেখানে আসেন। তাঁকে উদ্ধার করে কোচবিহার MJN হাসপাতালে নিয়ে আসেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।


বিজেপির কোচবিহার জেলা সভাপতি নিখিল রঞ্জন দে বলেন, এলাকায় দলের সক্রিয় কর্মী নারায়ণ। সেজন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। যদিও তৃণমূলের কোচবিহার জেলা সহ সভাপতি আবদুল জলিল আহমেদ বলেন, ভিত্তিহীন অভিযোগ।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও অবশ্য কেউ ধরা পড়েনি।

No comments:

Post a Comment

Post Top Ad