জয়ন্ত সাহা, আসানসোল: আসানসোল এলাকায় খেলাধূলার মান উন্নয়নের স্বার্থে আসানসোল পুরসভার উদ্যোগে পুরসভার অন্তর্ভুক্ত ক্লাবগুলিকে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয় ৷সোমবার ক্রীড়া সরঞ্জামের মধ্যে ছিল ৪২৪টি ক্যারাম বোর্ড ও ৬৩৬টি ক্রিকেট ব্যাট বল ৷এগুলি বিতরণের সাথে সাথে পুরসভার পক্ষ থেকে আগামী দিনে এলাকা ভিত্তিক বিভিন্ন খেলাধুলোর প্রতিযোগীতা আয়োজনের ব্যাপারে আশ্বাস দেন মেয়র জিতেন্দ্র কুমার তিওয়ারি ৷যুব ও ক্রীড়া দপ্তরের এম আই সি অভিজিৎ ঘটক বলেন,পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগ এলাকা ভিত্তিক ক্রীড়ার মান উন্নয়ন ঘটাবে ৷এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান অমর নাথ চ্যাটার্জী,এম আই সি দিব্যেন্দু ভগত সহ কাউন্সিলার আরও অনেকে ৷

No comments:
Post a Comment