ব্রেকিং: স্টেশন থেকে ধৃত জঙ্গি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 11 June 2018

ব্রেকিং: স্টেশন থেকে ধৃত জঙ্গি



ব্যান্ডেল স্টেশন থেকে এক জেএমআই (জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়া) জঙ্গিকে গ্রেপ্তার করল এসটিএফ। ধৃতের নাম হাজিবুল্লা। বছর সাতান্নর এই জঙ্গির খোঁজে অনেকদিন ধরে তল্লাশি চালাচ্ছিল STF। তার বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জে।

২০১৩ সালের ৭ জুলাই বুদ্ধগয়া বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে হাজিবুল্লার বিরুদ্ধে। ওই বিস্ফোরণে ৫ জন আহত হয়েছিলেন। STF সূত্রে জানা গেছে, বুদ্ধগয়ায় বিস্ফোরণের জন্য বিস্ফোরক বানানোয় হাত রয়েছে হাজিবুল্লার।


অনেকদিন ধরে সে হুগলিতে লুকিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতরাত পৌনে নটা নাগাদ ব্যান্ডেল স্টেশনে টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে এসটিএফ। সে JMI-এর সামশেরগঞ্জ মডিউলের সদস্য। হুগলির বিভিন্ন জায়গায় সে জঙ্গি নিয়োগের কাজ করছিল। 

No comments:

Post a Comment

Post Top Ad