গত ২৬ শে নভেম্বর ২০১১সাল, দমদম থানার অন্তর্গত মধুগড় এলাকার বাসিন্দা শুভম চক্রবর্তী (৭) ঘরে তার গৃহশিক্ষকের কাছে পড়ছিল। বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে গিয়ে নিখোঁজ হয়ে যায় সে । অনেক খোঁজ খবর এর পরও তাকে পাওয়া যায়নি। এর পর ওই দিন রাতে শুভমের বাবা গেঞ্জি কারখানার শ্রমিক শুভেন্দু চক্রবর্তীর ফোনে ফোন আসে ২৫ লক্ষ টাকা মুক্তিপন চেয়ে । এর পরই বাড়ির লোকেদের সন্দেহ গিয়ে পরে বাড়িরই ভাড়াটে রাকেশ পান্ডের উপর। কারন সে এসে বলে শুভমকে বারাসাতে দেখা গেছে।
এর পর তাকে চেপে ধরলে সে জানায় শুভমকে সে ও তার দুই বন্ধু বিশ্বজিৎ ঘোষ ও দীপঙ্কর সরকার মিলে টাকার জন্য অপহরণ করে এবং পরে খুন করে। তাদের বয়ান অনুয়ায়ী পুলিশ আমিনপুর থানার এলাকার খড়িবাড়ির একটি ভেড়ির থেকে মৃত অবস্থায় হাত পা বাধা ভাবে উদ্ধার করা হয় শুভমের দেহ। এর পর তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে এবং প্রায় ৭ বছর মামলা চলার পর ১৪ জন এর সাক্ষ্য গ্রহনের পর ব্যারাকপুর ফ্লার্ট ট্রেক ৩কোর্টের বিচারপতি মদন মোহন মিশ্র দোষিদের যাবজ্জীবন কারাদণ্ড ও ২হাজার টাকা জরিমানা করে তিনজনকেই ॥

No comments:
Post a Comment