নির্দল করার অভিযোগে প্রার্থীর বাড়ি ভাঙচুর, মারধর, অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গভীর রাতে বনগাঁ থানার আরামডাঙা এলাকায়। সনৎ মন্ডল নামে ওই যুবক নির্দল প্রার্থী হয়ে এবার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের আরামডাঙা গ্রামে ভোটে দাঁড়ায় ৷
অভিযোগ, সেই অপরাধেই সুব্রত বিশ্বাস সহ একাধিক বিজেপি আশ্রিত দুষ্কৃতী দুই দফায় বাড়ি, রান্নাঘর, সাইকেল ভাঙে ও নগদ দশ হাজার টাকা নিয়ে যায়৷ ওই প্রার্থীর বৃদ্ধা মা ও ভাইকেও মারধর করা হয় এবং খুনের হুমকি দেয়৷এই মর্মে সনৎ মণ্ডল লিখিত আভিযোগ দায়ের করে বনগাঁ থানায়৷ বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।ঘটনার তদন্তে পুলিশ ।

No comments:
Post a Comment