বিয়ের গহনা কিনতে মা-মেয়ে ! কেমন হ'ল সে গহনা ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 9 June 2018

বিয়ের গহনা কিনতে মা-মেয়ে ! কেমন হ'ল সে গহনা ?



দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই। একেক সময় একেক গুজবে মশগুল থাকে। তাদের বিয়ে নিয়ে বলিপাড়ায় বেশ চর্চাও হয়েছে। শোনা যাচ্ছে, চলতি বছরই সাত পাঁকে বাঁধা পড়বেন তারা। সম্প্রতি মা’কে সঙ্গে নিয়ে বিয়ের গয়না কিনতে বেরিয়েছিলেন দীপিকা।

মুম্বাইয়ের বান্দ্রার বিখ্যাত এক স্বর্ণকারের দোকানে বিয়ের গয়না পছন্দ করতে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। বিয়ের দিন তিনি কোন গয়না পরবেন, সেটা চূড়ান্ত করতে মাকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন। দোকান থেকে বের হওয়া মাত্রই দীপিকা আর উজ্জ্বলা পাড়ুকোনকে ফ্রেমবন্দী করেন পাপারাজ্জিরা।

ছবিতে মা-মেয়ে দুজনকেই অবশ্য ছবিতে বেশ হাসিখুশি দেখাচ্ছে।

প্রসঙ্গত, দীপিকা এখন নতুন কোনো ছবির কাজ হাতে নিচ্ছেন না। ফিরিয়ে দিয়েছেন হলিউডের একটি ছবির প্রস্তাব। নায়িকা অবসরে থাকলেও রণবীর কিন্তু চুটিয়ে কাজ করে যাচ্ছেন। করণ জোহর প্রযোজিত ‘সিম্বা’ ছবির প্রস্তুতি শুরু হয়েছে। এই ছবির শুটিং শেষ হলেই লেগে পড়বেন ‘৮৩’ ছবির কাজে।

No comments:

Post a Comment

Post Top Ad