আবার বাবা হচ্ছেন শাহরুখ ?? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 9 June 2018

আবার বাবা হচ্ছেন শাহরুখ ??



ব্যস্ত শিডিউল। এর মাঝেও পরিবারকে সময় দিতে ভোলেন না শাহরুখ খান। ছোটবেলা থেকেই প্রায় একাই থেকেছেন। তাই নিজের বড় পরিবারই চান বলিউডের বাদশা। তাই আরিয়ান, সুহানা থাকতেও সারোগোসির মাধ্যমে আব্রামের জন্ম হয়।কিন্তু এখন তাতেও সন্তুষ্ট নন কিং খান।

সোশ্যাল মিডিয়ায় যে বার্তা তিনি দিয়েছেন তাতে মনে হচ্ছে, পরিবারে আরও এক সন্তান চান তিনি। চান, আব্রামের ভাই কিংবা বোন হোক। এর জন্য আব্রামের পোশাক সংরক্ষিত রাখছেন তিনি। যাতে নিজের চতুর্থ সন্তানকে তা দিতে পারেন।সোশ্যাল মিডিয়ায় শাহরুখের প্রচুর অনুরাগী।

নিজের জীবনের সমস্ত খুঁটিনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নায়ক। কিন্তু ক’দিন ধরে ‘জিরো’র শুটিংয়ে বড় ব্যস্ত ছিলেন শাহরুখ। তাই সোশ্যাল মিডিয়ায় সেভাবে সময় দিতে পারেননি তিনি। সেই খামতি পূরণ করতেই নিজের ফলোয়ার জন্য একটি #AskSRK সেশন শুরু করেছিলেন।

সেখানেই এক অনুরাগী শাহরুখকে জানান, তাকে স্বপ্নে দেখেছেন তিনি। আর দেখেছেন তার চতুর্থ সন্তানকে। দু’জনকে বেশ ভাল লাগছিল একসঙ্গে।এই টুইটের পরই শাহরুখ লেখেন, তাহলে এবার তিনি আব্রামের পোশাক যত্ন করে তুলে রাখবেন। যাতে কাজে লেগে যায়।

শাহরুখের এ উত্তরেই তোলপাড় নেটদুনিয়া। অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি চতুর্থ সন্তানের প্রস্তুতি নিচ্ছেন বলিউডের বাদশা? এমনটা হলে অবশ্য তাতে আপত্তি নেই কারও। তবে আব্রামের মতো সেও যে সারোগেসির মাধ্যমেই শাহরুখের সংসারের অঙ্গ হবে, এমনটাই মনে করছেন অনেকে।

No comments:

Post a Comment

Post Top Ad