আর ডিলিট করতে পারবেন না মেইল! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 June 2018

আর ডিলিট করতে পারবেন না মেইল!


গোপন তথ্য আদানপ্রদানের জন্য এবার 'কনফিডেনশিয়াল মোড' নামে একটি ফিচার যোগ করল গুগল। এই মোডে পাঠানো ইমেইল নির্দিষ্ট সময়ের পর নিজে থেকেই মুছে যাবে। কপি-পেস্ট বা ফরওয়ার্ড করা যাবে এই ই-মেইল। ডাউনলোড করা যাবে না ই-মেইলের অ্যাটাচমেন্ট।

গুগলের এই নতুন ফিচার নিয়ে ইতিমধ্যে সমালোচনায় মুখর হয়েছেন বহু প্রযুক্তি বিশেষজ্ঞ। সে সব জানার আগে আগে জেনে নিই কী এই 'কনফিডেনশিয়াল মোড'?

সম্প্রতি আনকোরা একটি ইন্টারফেস লঞ্চ করেছে গুগল। পিসি ছাড়াও অ্যান্ডরয়েড ও আইওএস-এও মিলছে এই ফিচার। নতুন এই ইন্টারফেসে রয়েছে 'কনফিডেনশিয়াল মোড' নামে নতুন এক ফিচার। এই ফিচার অন করে কাউকে ই-মেইল পাঠালে সেই ই-মেইল খুলতে লাগবে পাসওয়ার্ড। তাছাড়া ই-মেইলের একটি এক্সপায়ার ডেট ঠিক করে দিতে পারবেন প্রেরক। নির্দিষ্ট সেই দিন পেরোলে নিজে থেকেই মুছে যাবে ই-মেইলটি। এই মোডে পাঠানো ই-মেইল ফরওয়ার্ড করা যাবে না। করা যাবে না কপি-পেস্ট। ডাউনলোড করা যাবে না মেইলের সঙ্গে থাকা অ্যাটাচমেন্ট।

সেজন্য নতুন জি মেইলে গিয়ে 'কম্পোজ'-এ ক্লিক করুন। এর পর কম্পোজ উইন্ডোর নীচে পেয়ে যাবেন 'টার্ন অন কনফিডেনশিয়াল মোড'।

তবে এই নতুন ফিচারের বিরোধিতায় সরব হয়েছেন অনেকেই। তাদের দাবি, এতে মহিলা উত্যক্তকারীরা উৎসাহ পাবে। তারা মহিলাদের নানা রকমের বার্তা পাঠিয়ে তা মুছে দেওয়ার ব্যবস্থা করতে পারবে। জি মেইলের দাবি, নির্দিষ্ট দিনের পর ই-মেইলটি খোলা না গেলেও সেটি ইনবক্সে থেকে যাবে। দেখা যাবে প্রেরকের নাম ও ই-মেইলের বিষয়।

No comments:

Post a Comment

Post Top Ad