মহিলা মডেলের এভারেস্ট জয়! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 June 2018

মহিলা মডেলের এভারেস্ট জয়!


৫৩ বছর বয়সি সাবেক মডেল সঙ্গীতা বেহল এভারেস্ট জয় করেছেন! তিনি ভারতের সবচেয়ে প্রবীণ নারী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করলেন। গত ১৯ মে দুই শেরপার সাহায্য নিয়ে মাউন্ট এভারেস্টের শীর্ষে চড়েন সঙ্গীতা।তার অসামান্য কীর্তির জন্য গতকাল রোববার তাঁকে সংবর্ধনা দেয় কাঠমাণ্ডুর ভারতীয় দূতাবাস। তার স্বামী অঙ্কুর বেহলও ২০১৬ সালে এভারেস্টে চড়েছিলেন। ৭টি দেশে সাতটি শৃঙ্গে চড়ার পরিকল্পনা করেছেন এই দম্পতি। বেশ কয়েকটি শৃঙ্গ তারা একসঙ্গে জয় করেছেন।

বিশ্বের উচ্চতম ৭ শৃঙ্গের মধ্যে ৬টিতেই চড়েছেন সঙ্গীতা। তিনি প্রেমলতা আগরওয়ালের রেকর্ড ভেঙেছেন। ২০১১ সালের ২০ মে ৪৮ বছর বয়সে এভারেস্টে চড়েছিলেন প্রেমলতা। প্রবীণ নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয়ের সেটাই ছিল রেকর্ড।এভারেস্ট জয়ের পর ফেসবুকে সঙ্গীতা লিখেছেন, 'মাউন্ট এভারেস্ট চড়ে সবে কাঠমাণ্ডু থেকে ফিরলাম। যারা প্রতিনিয়ত আমার পাশে থেকেছেন, আমার জন্য প্রার্থনা করেছেন, তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাই।'

পাহাড়ে চড়ে আরও একটি বার্তা দিতে চেয়েছেন তিনি। দ্রুত স্তন ক্যান্সার শনাক্ত ও তার চিকিৎসার প্রয়োজনীয়তা এবং এই রোগীদের জন্য অর্থ যোগানের প্রচারে এমনই এক পতাকাও এভারেস্টের শৃঙ্গে উড়িয়েছেন সঙ্গীতা।জানা যায়, সাবেক এই মডেল দ্বিতীয় প্রচেষ্টায় এভারেস্টে চড়তে পারলেন। প্রথমবার চড়তে গিয়ে উচ্চতাজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে তাকে ফিরে আসতে হয়েছিল।

No comments:

Post a Comment

Post Top Ad