জলে ডুবে মৃত ইসিএল কর্মী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 4 June 2018

জলে ডুবে মৃত ইসিএল কর্মী



আসানসোলঃ কর্মরত অবস্থায় পুকুরের জলে ডুবে মৃত্যু হল বছর আটচল্লিশের মহেশ ভুঁইয়া নামের এক ইসিএল কর্মীর। ঘটনাটি ইসিএলের কুনুস্তরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির।মৃত মহেশ পড়াশিয়ার কেন্দা ডাঙাল এলাকার ইসিএল আবাসনের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গেছে মহেশ পড়াশিয়া কোলিয়ারির অফিসে মালির কাজে নিযুক্ত ছিলেন। রবিবার দুপুর দুটা নাগাদ খাবার খেয়ে কোলিয়ারির পাশের ঘোষ পুকুর নামে পুকুরে হাত পা ধুতে গেলে পুকুরের জলে পড়ে যায়। স্থানীয়রা তা দেখতে পেয়ে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ইসিএলের বাঁশড়া এরিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


এর পরই টিএমসি নেতা উদীপ সিংহের নেতৃত্বে স্থানীয়রা মৃতের পরিবারের এক জনকে অবিলম্বে চাকরি দেওয়ার দাবিতে দেহ আটকে বিক্ষোভে সামিল হন।ইসিএল কর্তৃপক্ষের থেকে ১৫ দিনের মধ্যে চাকরি দেওয়া ও ১০ দিনের মধ্যে বকেয়া টাকা মেটানোর আশ্বাস পেলে বিক্ষোভ তুলে নেওয়া হয়।মৃতদেহ সত্কারের জন্য পয়ত্রিশ হাজার টাকা নগদ অর্থ তুলে দেয় মৃত পরিবারের সদস্যদের হাতে।আজ মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad