মুখ্যমন্ত্রীর ইফতার মাহফিল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 4 June 2018

মুখ্যমন্ত্রীর ইফতার মাহফিল



বিভাস লোধ, কলকাতা: সোমবার কলকাতা পুরসভা আয়োজিত এক ইফতার সভায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।  পার্ক সার্কাস ময়দানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার মেয়র সহ রাজ্যের একাধিক মন্ত্রী।

চলছে পবিত্র রমজান। সেই রমজানে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোনো ধরনের প্ররোচনায় পা না দিতে অনুরোধ করেন তিনি। মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়, রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, সাধন পান্ডে , সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ইদ্রিস আলী প্রমুখ।

No comments:

Post a Comment

Post Top Ad