ছাড়া পেলেন বিপাশা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 7 June 2018

ছাড়া পেলেন বিপাশা



হাসপাতাল ছেড়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। গতকাল মঙ্গলবার বাড়িতে ফিরেছেন তিনি।

গতকাল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন বিপাশা। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘বাড়িতে ফিরেছি। নিজেকে ভালোবাসো। জীবন ভালোবাসো। সৌভাগ্যবান।’

গত ২ জুন বুকে ইনফেকশনের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিপাশা। অসুস্থতা নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ অভিনেত্রী বলেন, ‘বুকের ভেতর ইনফেকশন হওয়ায় আমার শিরায় অ্যান্টিবায়োটিক নিতে হয়েছে। এ জন্য হাসপাতালে ভর্তি হয়েছি।’

দীর্ঘদিন পর্দা থেকে দূরে রয়েছেন বিপাশা। সম্প্রতি আদাতনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে তিনি। সিনেমাটিতে এ অভিনেত্রীর বিপরীতে অভিনয় করবেন তার স্বামী করণ সিং গ্রোভার। ২০১৫ সালে সর্বশেষ অ্যালন সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা।

আদাত সিনেমাটি প্রযোজনা করছেন সংগীতশিল্পী মিকা সিং। এটির চিত্রনাট্য লিখেছেন বিক্রম ভাট। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ভূষণ প্যাটেল। এর আগে এ জুটির অ্যালনসিনেমাটিও পরিচালনা করেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad