পুরনো ফরম্যাটে ফিরছেন সালমান!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 7 June 2018

পুরনো ফরম্যাটে ফিরছেন সালমান!!



বলিউডের ব্যস্ত অভিনেতা সালমান খান। বছরজুড়েই নানা প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকেন তিনি। তাই একই সময়ে একাধিক কাজ করতে হয় এ অভিনেতাকে। এ সমস্যা সমাধানের জন্য পুরোনো ফর্মুলায় ফিরে যাচ্ছেন সালমান খান।

খুব শিগগির মুক্তি পেতে যাচ্ছে সালমানের রেস-থ্রি সিনেমাটি। এরপর ‘দাস কা দম’ রিয়েলিটি শোয়ের তৃতীয় মৌসুমের শুটিং শুরু করবেন তিনি। পাশাপাশি রয়েছে ‘বিগ বস ১২’ ও দাবাং ট্যুর। এছাড়া তার হাতে রয়েছে ভারত, দাবাং-থ্রি, শের খান,কিক-টু ও রেমো ডিসুজার একটি সিনেমা।

রেস-থ্রি  সিনেমার পর সালমান কোন সিনেমার কাজ শুরু করবেন তা নিয়ে অনেকদিন ধরেই চলছে জল্পনা। এ প্রসঙ্গে সালমান বলেন, ‘দাবাং ট্যুর থেকে ফিরে আমি ভারত ও দাবাং-থ্রি সিনেমার শুটিং করব। আমি একই সময় দুটি সিনেমার শুটিংয়ের পুরোনো ফরম্যাটে ফিরে যাব।’

শোনা যাচ্ছে, চলতি বছরের শেষ দিকে দাবাং-থ্রি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা। এ ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমাগুলোর মতো এবারো সালমানের সঙ্গে থাকছেন সোনাক্ষী সিনহা, আরবাজ খান প্রমুখ। তবে পরিচালনার দায়িত্বে এসেছে পরিবর্তন। দাবাং-থ্রি পরিচালনা করবেন প্রভু দেবা।

অন্যদিকে ভারত সিনেমাটি আগামী বছর জানুয়ারিতে মুক্তির কথা রয়েছে। এতে সালমান ছাড়াও অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া, দিশা পাটানি, সুনীল গ্রোভার প্রমুখ। সিনেমাটি পরিচালনা করবেন আলী আব্বাস জাফর।

No comments:

Post a Comment

Post Top Ad