পথের কাঁটা সরাতে কি খুন গৃহবধূ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 June 2018

পথের কাঁটা সরাতে কি খুন গৃহবধূ?



দাম্পত্য বিবাদের জেরে এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদে সুতি থানার তারার মোড় সংলগ্ন এলাকায় একটি গাছে মহিলার মৃতদেহ ঝুলতে দেখে স্থানীয় মানুষজন। পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে সুতি থানার পুলিশ। মৃত মহিলার নাম রহিমা বিবি, বাড়ি বীরভূম জেলার হরিশপুর বলে জানা গিয়েছে। পরিবারের লোকজনদের খবর দেওয়া হলে মৃতদেহ সনাক্ত করে মৃতার পরিবারের লোকজন। পারিবারিক বিবাদের জেরে ওই গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেয় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে যায় মুরারই থানার পুলিশ। 

সূত্রঃ ব্রেকিং কলকাতা

No comments:

Post a Comment

Post Top Ad