জম্মু ও কাশ্মীরে গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে। জঙ্গিদের ছোড়া গ্রেনেডে আহত হয়েছেন ১৬ জন। এদের মধ্যে চারজন পুলিশকর্মী।
পুলিশ সূত্রে খবর, সোপিয়ান শহরে থানা লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। কিন্তু, তা লক্ষ্যভ্রষ্ট হয় এবং রাস্তার ধারেই বিস্ফোরণ হয়।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

No comments:
Post a Comment