হাসপাতাল জুড়ে সিসিটিভি ক্যামেরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 4 June 2018

হাসপাতাল জুড়ে সিসিটিভি ক্যামেরা



 জয়ন্ত সাহা, আসানসোলঃ সুরক্ষা ও পরিষেবার সুবিধার্থে আসানসোল জেলা হাসপাতালে বসানো হল সিসিটিভি ক্যামেরা ৷ সমগ্র হাসপাতাল চত্বর জুড়ে নজরদারির স্বার্থে ৪৮টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বলে দাবি করলেন হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস ৷ জেলার স্বাস্থ্য দপ্তর থেকেই রোগীদের সুরক্ষার সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷

তাছাড়া গোটা বিষয়টি সুপারের ঘর থেকেই এবার মনিটরিং করা সম্ভব হবে ৷একই সাথে পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও চিকিৎসাকর্মীদের যাতে কোনো গাফিলতি না থাকে,তার জন্যই এই ব্যবস্থা বলে জানা গেছে ৷তবে হাসপাতালে বিভিন্ন স্থানে এই সিসিটিভি বসানোতে রোগী পরিবারগুলি খুশি৷

No comments:

Post a Comment

Post Top Ad