জনের 'পরমাণু' সিনেমার স্টাটাস! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 June 2018

জনের 'পরমাণু' সিনেমার স্টাটাস!


প্রতিটি মুদ্রারই দুটি পিঠ থাকে, যেমন ইতিহাসের প্রতিটি গৌরবময় অধ্যায়ের দুটি দিক থাকে। তেমনই প্রত্যেকটি ঘটনার থাকে দুটি ভিন্ন পর্যায়।

সে রকমই একটি ঐতিহাসিক ঘটনা হলো ১৯৯৮ সালে পোখরানে ভারতের প্রথম পরমাণুর পরীক্ষামূলক বিস্ফোরণ।

যে ঘটনার কয়েকটি দিক তুলে ধরেছে জন আব্রাহাম অভিনীত 'পরমাণু' ছবিটি।
পোখরানের ঘটনা কোন ভঙ্গিতে বলেছে জনের এই ছবি? ছবিটি নিয়ে একটি মুভি রিভিউ পাঠকদের জন্য।

ছবির গল্প
ছবির ট্যাগলাইন ছিল, গল্পটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি। কিন্তু ছবির একাধিক জায়গায় নাটকীয়তার আশ্রয় নেওয়া হয়েছে। ছবিতে অশ্বত রায়না (জন আব্রাহাম) একজন সিভিল সার্ভেন্ট, যিনি দেশের প্রতিরক্ষা গবেষণা বিভাগে কর্মরত। তাঁর দায়িত্ব ছিল, প্রধানমন্ত্রীকে বুঝিয়ে দেশের প্রথম পরমাণু নীরিক্ষণের অনুমতি আদায় করা।

পরমাণু নীরিক্ষণের ইস্যুতে বিভিন্ন কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় তাঁকে। সঙ্গে ছিল সিআইএ-র নজর এড়ানোর চ্যালেঞ্জও।

কিন্তু বিভিন্ন পেশাগত রাজনীতির মধ্যে পড়ে শেষমেশ হাল ছাড়তে হয় তাঁকে। তবে এখানেই কী লড়াই শেষ করে দেন অশ্বত? না! এরপর থেকেই মোড় ঘোরে কাহিনির। তবে শেষ পরিণতি কী হয় তা জানতে হলে দেখতে হবে ছবিটি।

অভিনয়
প্রায় দুই বছর পর পর্দায় ফিরেছেন জন আব্রাহাম। তাঁকে ঘিরে উন্মাদনা ছিল ভক্তদের মাঝে। একজন সিভিল সার্ভেন্টের ভূমিকায় মানানসই অভিনয় করেছেন জন। কিন্তু কোথায় যেন একটা কমতি ছিল। গল্পে চরিত্রকে সেভাবে সুযোগ না দেওয়াতে খানিকটা ফিকে হয়ে পড়েন অভিনেতা। একই ঘটনা ঘটেছে ডিয়ানা পেন্টির ক্ষেত্রেও।

পরিচালনা
অভিষেক শর্মা পরিচলিত এই ছবিতে একটি টানটান গল্পের আশা করেছিল দর্শক। কিন্তু বেশ কিছু জায়গায় চিত্রনাট্যকে সঠিক রূপ দিতে দেখা যায়নি পর্দায়। বেশ কিছু ঘটনায় নাটকীয়তারও আশ্রয় নেওয়া হয়েছে। ফলে খুব একটা জমাতে পারেনি ছবি।

তাই সবমিলিয়ে রেটিং-এ ছবিটিতে পাঁচ এর মধ্যে দেড় দিয়েছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

No comments:

Post a Comment

Post Top Ad