নিলামে আইপিএল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 June 2018

নিলামে আইপিএল



আইপিএল এর পূর্ণরূপ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা ভারতীয় প্রিমিয়ার লীগ। আইপিএল ভারতের একটি পেশাদার টি-২০ ক্রিকেট লীগ প্রতিযোগিতা। বাৎসরিক এই প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন শহরের ৮টি ফ্রাঞ্চাইজি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি ২০০৭ সালে বিসিসিআই সদস্য লোলিত মোদি কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং প্রতি বছর এপ্রিল ও মে মাসে অনুষ্ঠিত হয়।

পৃথিবীর অন্যতম ক্রিকেটের দামি সংস্করণ আইপিএল ফ্রাঞ্চাইজিরা বিভিন্ন কারণে দল থেকে খেলোয়াড় ছেড়ে দিয়েছেন, তবে এবারের আইপিএলের নিলামে দল না পাওয়া খেলোয়াড়রাই বেশ বড় দর নিয়েই হাজির হবেন নিলামের মঞ্চে। এবারের আইপিএলের একাদশ সংস্করণের নিলাম ২৭, ২৮ জানুয়ারি।

এবার বেশ কিছু শীর্ষস্থানীয় প্লেয়ার উঠবেন নিলামের মঞ্চে। এরমধ্যেই বেশ কিছু সিনিয়র ক্রিকেটারের বেসপ্রাইস ঘোষণা করে দিল আইপিএল আয়োজক কমিটি। হরভজন সিং, যুবরাজ সিং, গৌতম গাম্ভীর। এদের তিনজনেরই বেস প্রাইস রাখা হয়েছে ২ কোটি রুপি।

ক্যাপড প্লেয়ারদের জন্য বেসপ্রাইস হচ্ছে ৫০ লক্ষ রুপি, ১ কোটি রুপি ও ২ কোটি রুপি। প্রতি প্লেয়ার নিজেদের অপশন বেছে নিতে পারবেন। সেখান থেকেই গাম্ভীর, হরভজনরা নিজেদের ২ কোটি রুপি বেস প্রাইসে রেখেছেন।

এদিকে সর্বোচ্চ এই বেস প্রাইসেই থাকছেন যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ডোয়াইন ব্র্যাভো, কাইরন পোলার্ড। একই বেসপ্রাইসে থাকছেন ব্রেন্ডন ম্যাককালাম। তরুণ যজুবেন্দ্র চাহালও এবার সেরা বেসপ্রাইস নিয়েই নিলামের বাজারে নামবেন।

হরভজন সিং দশ বছর আইপিএলের ইতিহাসের সফলতম ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ন্সের সঙ্গে ছিলেন। কিন্তু এবার তাঁকে ছেড়ে দিয়েছে তার ফ্রাঞ্চাইজি। আইপিএলের তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হরভজন সিং ১৩৬ ম্যাচে ১২৭ উইকেট নিয়েছেন।

তাঁর অধিনায়কত্বেই প্রথম আইপিএল জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার নিলামে উঠছেন টার্বুনেটর খ্যাত ভাজি।

এদিকে ডোপিংয়ের কারণে নির্বাসিত ইউসুফ পাঠান ১৪ তারিখ মুক্ত হয়ে যাচ্ছেন। নির্বাসন কাটিয়ে ফেরার পর তিনি নিজের বেস প্রাইস নির্ধারণ করেছেন ৭৫ লক্ষ রুপি। যাতে ইউসুফ পাঠান খেলতে পারেন তাই তাঁর নির্বাসনের তারিখ পিছিয়ে ১৫ অগাস্ট ২০১৭ করে দিয়েছেন। গতবারের নিলামে বিক্রি হননি ইরফান পাঠান। এবার তিনি নিজের বেস প্রাইস ৫০ লক্ষ রুপি রেখেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad