বিয়ের পরেও সম্ভব কেরিয়ার তৈরী !! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 June 2018

বিয়ের পরেও সম্ভব কেরিয়ার তৈরী !!




বলিউডের হার্টথ্রব অভিনেত্রী ও পতৌদির নবাব পরিবারের পুত্রবধূ কারিনা কাপুর খান।  বিয়ের পর গত ১ জুন মুক্তি পেয়েছে তার পোস্ট প্রেগন্যান্সি ফিল্ম ‘ভিরে দি ওয়েডিং’।  বক্স অফিসে ইতোমধ্যেই প্রচুর সারা ফেলেছে ফিল্মটি।  যার মাধ্যমে কারিনা প্রমান করেছেন বিয়ের পরও ফিল্মে ভালো ক্যারিয়ার তৈরী করা সম্ভব।

বিয়ে হলেই নায়িকাদের ক্যারিয়ার শেষ- এমন কথা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচলন রয়েছে।  তবে সম্প্রতি বলিউডের বেশ কিছু নায়িকা এই ধারনাকে ভুল বলে প্রমাণ করেছেন যাদের মধ্যে সবার উপরে রয়েছে কারিনা।

এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা জানান, বিয়ে করলে আর কাজ পাবো না, এটাও শুনতে হয়েছে আমাকে।  কিন্তু সেই পরিস্থিতি বদলে ফেলেছি আমি।  কারিনা আরও জানান, মা হয়ে তার যতটা ভাল লেগেছে, অভিনয়ও তার কাছে ততটাই ভাল লাগার।

কারিনার ভাষায়, আমি তো দু’দিকই সমান ব্যালান্স করছি।  আর যে পথ বেছে নিয়েছি তাতে আমি খুশি।

বিয়ের পর প্রেগন্যান্সি পিরিওডেও শুটিং করেছেন এই নায়িকা। এছাড়া বিভিন্ন ফটোশুটেও দেখা গেছে তাকে। আবার তৈমুরের জন্মের পরও যত দ্রুত সম্ভব শুটিং ফ্লোরে ফিরেছেন কারিনা।

কারিনা আরও জানান,  তিনি মনে করেন বিয়ে, মাতৃত্ব এগুলো মেয়েদের জীবনে খুব স্বাভাবিক ঘটনা। তার জন্য ক্যারিয়ারে কোন ক্ষতি হয় না।

তৈমুরকে সময় দেওয়ার ক্ষেত্রেও নিজেদের কর্তব্য ভাগ করে নিয়েছেন সাইফিনা দম্পতি।  যার ফলে নিজেদের কাজ ব্যালেন্স করতেও তাদের কোন অসুবিধা হয় না।

সোনালীনিউজ

No comments:

Post a Comment

Post Top Ad