দিঘার সমুদ্রে মৃত্যু পর্যটকের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 June 2018

দিঘার সমুদ্রে মৃত্যু পর্যটকের



চাঁদনী: অমাবস্যার কোটালে উত্তাল দীঘা সমুদ্র । বড় বড় ঢেউ আছড়ে পড়ছে দীঘার সমুদ্র  সৈকতে। আর সেই ঢেউ এর সৌন্দর্য উপভোগ করতে গিয়েই তলিয়ে গেলেন চন্দন মুখার্জি (58) নামে এক ব্যক্তি।  যিনি কাঁচরাপাড়া রেলওয়ে বিভাগের কর্মী।
স্থানীয় সূত্রে খবর, স্ত্রী নিবেদিতা,  ছেলে চিরন্তন এবং মেয়ে চন্দ্রানীকে নিয়ে আজ সকাল সাতটা নাগাদ ওল্ড দিঘার বিশ্ব বাংলা ঘাটে গার্ডওয়াল এর ওপর দাঁড়িয়ে  জলোচ্ছ্বাস দেখছিলেন তিনি।তখন আচমকাই বড় ঢেউয়ের ধাক্কায় সমুদ্রে তলিয়ে যান। সাড়ে আটটা নাগাদ ওল্ড দীঘার সি হক ঘাটে উদ্ধার হয় তার দেহ।

সপরিবারে বেড়াতে এসেছিলেন চন্দন। উল্লেখ্য ভরা কোটালের জন্য আজ সকাল থেকেই উত্তাল দিঘার সমুদ্র। সমুদ্র তীরবর্তী এলাকায় মোতায়েন পুলিশ, নুলিয়া।

No comments:

Post a Comment

Post Top Ad