করিশ্মার দ্বিতীয় বিয়ে নিয়ে রনধীর কাপুর যা বললেন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 June 2018

করিশ্মার দ্বিতীয় বিয়ে নিয়ে রনধীর কাপুর যা বললেন



বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে ব্যবসায়ী সন্দ্বীপ তোশনিওয়ালের প্রেমের গুজব অনেকদিন ধরেই চলছে। বিভিন্ন জায়গায় তাদেরকে একসঙ্গে দেখা গেছে বহুবার। কিন্তু কারিশমা কখনই তার সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে অনেকেরই ধারনা, স্বীকার না করলেও তাদের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া।
স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে অনেক আগেই সংসারের ইতি টেনেছেন কারিশমা কাপুর। এর পর থেকে তার আর সন্দ্বীপের সম্পর্কের সূত্রপাত হয়েছে বলে গুঞ্জন রয়েছে। বলিউডে জোর গুঞ্জন চলছে, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন কারিশমা ও সন্দ্বীপ। তবে কারিশমার বাবা রণধীর কাপুর এমন সংবাদকে পুরাপুরি ভিত্তিহীন বলে দাবী করলেন।
এ প্রসঙ্গে রণধীর কাপুর বলেন, ‘ কারিশমার দ্বিতীয় বিয়ের খবরে কোনো সত্যতা নেই। আমরা সবাই চাই কারিশমা আবার বিয়ে করুক। কিন্তু বিয়েতে সে মোটেও আগ্রহী নয়। তাকে পরিবারের পক্ষ থেকে বারবার দ্বিতীয় বিয়ের জন্য বোঝানো হয়েছে। কিন্তু কারিশমা দ্বিতীয় করতে চান না। তার সব চিন্তা শুধু তার দুই সন্তানকে ঘিরে। সে এখন শুধু ওর সন্তানদের নিয়েই থাকতে চায়।’
কারিশমার প্রেমিক সন্দীপ তোশনিওয়াল প্রসঙ্গে রণধীর বলেন, ‘আমরা তাকে খুব ভালো করে চিনি না। কারিশমা এখনও সিঙ্গেল নারী। তারা শুধু ভালো বন্ধু।'

No comments:

Post a Comment

Post Top Ad