"আমার কোনো বয়ফ্রেন্ড নেই" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 June 2018

"আমার কোনো বয়ফ্রেন্ড নেই"



ঈদে মুক্তি পাচ্ছে রেস থ্রি। ‘রেস’ ফ্র্যাঞ্চাইজির এই সিনেমাতে আছেন সালমান খান, অনিল কাপুর, ববি দেওল, জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেজি শাহ ও সাকিব সালিম। তবে জ্যাকুলিন এর আগে রেস টু সিনেমাতে অভিনয় করেছেন। রেস টু’র ওমিসাকে এই সিনেমাতে দেখা যাবে জেসিকার চরিত্রে। হাসিখুশি, প্রাণবন্ত এক নারী জ্যাকুলিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সক্রিয় তিনি।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে সিনেমা নিয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘রেস টু-তে অভিনয়ের কারণে এটা আমার পরিচিত জগৎ। এই সিনেমার ধরণ, এর ধাঁচ সবকিছু আমার জানা। এটা পুরোপুরি বাণিজ্যিক একটা সিনেমা। ফ্যামিলি, ড্রামা, রহস্য সব আছে এই সিনেমাতে।

আমি আমার চরিত্রের জন্য অনেক ওয়ার্কশপ করেছি। রেমো স্যার (সিনেমার পরিচালক রেমো ডি সুজা) এবং সালমানের সঙ্গে আমার চরিত্র নিয়ে প্রচুর আলোচনা করতাম। কারণ, আমার চরিত্র সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে আমি কিছুতেই তা পর্দায় ফুটিয়ে তুলতে পারব না। তাই আমি খুব সতর্ক ছিলাম আমার চরিত্র নিয়ে। একটু অ্যাকশনও শিখেছি এই সিনেমার জন্য।’

তিনি আরও বলেন, ‘রেস” ফ্র্যাঞ্চাইজির তৃতীয় এই সিনেমাতে আমি অন্য রকম অ্যাকশন করেছি। এই সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো অনেক বেশি বাস্তব। আমি তলোয়ারবাজি করেছি। আমাকে এর জন্য রীতিমতো ট্রেনিং নিতে হয়েছে। রেস টুতে অ্যাকশন ছিল অনেক বেশি কোরিওগ্রাফড, গ্ল্যামারাইজড।’

তিনি আরও বলেন, ‘আমি যখন কোনো ছবি নিয়ে দ্বিধাগ্রস্ত থাকি, সালমান তখন আমায় সঠিক পথ দেখায়। আমাকে সঠিক পরামর্শ দেয়। সালমানই আমাকে সব সময় বলেছে, ধ্রুপদি নাচ শিখতে। হিন্দি ভালো করে শিখতে। ও আমাকে হিন্দির ভালো শিক্ষক দিয়েছে। আমার ছোট ছোট জিনিসের প্রতি সালমান নজর দেয়।’

বিয়ে নিয়ে জ্যাকুলিনকে প্রশ্ন করলে লাজুক হেসে বলেন, ‘বিয়ে! না, এখনই নয়। আর আমার কোনো বয়ফ্রেন্ড নেই এখন। তাই বিয়ে করার চাপ নেই।’

No comments:

Post a Comment

Post Top Ad