নতুন ‘শিলা কি জাওয়ানি’! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 June 2018

নতুন ‘শিলা কি জাওয়ানি’!


 



ঠিক আট বছর আগেই ‘শিলা কি জাওয়ানি’তে মেতে উঠেছিল দুনিয়া। সেই সময় ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার তেমন চল না থাকলেও রীতিমত পপুলার হয়েছিল এই আইটেম নাম্বার।
ক্যাটরিনার ফ্ল্যাট অ্যাবস দেখে দিওয়ানা হয়েছিল অসংখ্য মানুষ। তার ওপর নায়িকার বেলি ডান্স, গানের বিট, সব মিলিয়ে ‘শিলা কি জাওয়ানি’ তখন পার্টি অ্যান্থেম। ক্যাটরিনার নাচে উন্নতি দেখে অবাক হয়েছিলেন অনেকেই। ‘তিস মার খান’ ছবির এই গান তখন বেস্ট আইটেম সং। ছবিটা ফ্লপ করলেও এই আইটেম নাম্বারটি একেবারে ব্লকবাস্টার ছিল। মুভিটার কথা ভুলে গেলেও গানটা আজও মনে আছে সকলের।
‘শিলা কি জাওয়ানি’তে ক্যাটরিনা বহুবার অ্যাওয়ার্ড শো এবং বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেছেন ঠিকই। তবে সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটিতে এরম হট পারফরমেন্স আগে কেউ দেখেছেন কিনা সন্দেহ আছে। চেয়ারকে প্রপ বানিয়ে ক্যাটরিনা যেভাবে এই গানে নাচলেন তাতে অরিজিনাল ভারশনের থেকেও বেশি এই প্র্যাক্টিসের ভিডিও ভাইরাল হয়ে চলেছে। নায়িকার নাচের এই ভিডিওটিতে মাত্র ৪ ঘন্টায় ৮ মিলিয়নের ভিউজ আসে। সেই ভিউজের সংখ্যা থেমে কিন্তু যায়নি। বরং চরচর করে বেড়ে চলেছে।

প্র্যাক্টিসেও পার্ফেক্ট স্টেপে নেচে ক্যাটরিনা আবারও প্রমাণ করে দিলেন যে তিনি বলিউডে সবথেকে ভালো ডান্সারদের মধ্যে একজন। রেমো ডিসিউজা ক্যাটরিনাকে নিজের ডান্স ফিল্মে কেন সাইন করিয়েছেন তা ভালই বোঝা যাচ্ছে। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, “শিলা রিলোডেড”। রিলোডেড বলেই একেবারে জ্যাজি স্টাইলে ধরা দিলেন ‘শিলা’।
‘দাবাং টুর’ এ ক্যাটরিনার স্পেশাল পার্ফমেন্সে তিনি ‘শিলা কি জাওয়ানি’তেই নাচবেন। তাছাড়াও অন্যান্য গানেও পারফর্ম করবেন। সালমানও তাঁর সঙ্গে নাচবেন। ক্যাটরিনা এবং সলমন ছাড়াও এই শোয়ে থাকবেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফারন্যানডিস,ডেইজি শাহ, মনিশ পল, গুরু রানধাওয়া এবং প্রভু দেবা।
সূত্রে খবর, “রিহার্সল এখনও জোর কদমে চলছে৷ ক্যাটরিনার একটি এরিয়াল অ্যাক্ট থাকবে, যা দর্শকরা ভারতীয় তারকাদের হয়তো খুব কমই করতে দেখেছেন। অন্যদিকে জ্যাকলিনও পোল ডান্স করবেন। ‘স্যোয়াগ সে সোওয়াগত’ এ ক্যারিনার সঙ্গে সলমন নাচবেন। এবং জ্যাকলিনের সঙ্গে ‘হিরিয়ে’ গানে নাচবেন।”
দিন কতক আগেই শোনা গিয়েছিল, এই টুরে সলমনের পর সবথেকে বেশি পারিশ্রমিক পাবেন ক্যাটরিনা কাইফ। যেখানে সোনাক্ষী এবং জ্যাকলিন ৭-৮ কোটি টাকা পাবেন, সেখানে ক্যাটরিনা ১২ কোটি টাকা পাবেন।

No comments:

Post a Comment

Post Top Ad