আম পাড়াই কাল ব্যক্তির! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 June 2018

আম পাড়াই কাল ব্যক্তির!



গাছ থেকে আম পাড়তে গিয়ে পড়ে মৃত এক ৷ঘটনাটি আসানসোলের এস বি গরাই রোডের গরাই মেনসনের ঘটনা ৷বুধা গ্রামের উপর পাড়া এলাকার বাসিন্দা শ্যামল দাস বাউড়ি(৫০), দীর্ঘদিন ধরে গরাই মেনসনে কাজ করতো ৷সেই সূত্রে বুধবার বিকেলে গৃহকর্তার নির্দেশে গাছে আম পাড়তে উঠে ডাল ভেঙে পড়ে যায় ও গুরুতর আহত হয় ৷

আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে অাসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷শেষ পর্যন্ত বুধবার রাতে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় ৷শ্যামল দাসের বাউড়ির  মৃত্যুর পর তার পরিবারের লোকজন ক্ষতিপূরণের দাবিতে গরাই মেনসন ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে৷শেষ পর্যন্ত আগামী ২১তারিখ শ্যামলের পরিবারের সাথে বৈঠকের সিদ্ধান্ত গরাই বাড়ির ৷এরপরেই বিক্ষোভ উঠে যায় ৷

No comments:

Post a Comment

Post Top Ad