রেলের চাকায় আটকে মেশিন ভ্যান! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 June 2018

রেলের চাকায় আটকে মেশিন ভ্যান!


রেললাইন পারাপারের সময় রেলের চাকায় আটকে গেল মেশিন ভ্যান। ঘটনাটি ঘটেছে, বুধবার বিকেলে শিয়ালদহ – নামখানা ডাউন লোকাল ট্রেনে। স্থানীয় সূত্রে জানা যায়, শিয়ালদহ থেকে ট্রেনটি ছেড়ে নামখানার দিকে যাওয়ার সময়, করঞ্জলী স্টেশন ছেড়ে ট্রেনটি যখন কুসুমপুর গ্রামের কাছে আসে, সেই সময় প্রহরী বিহীন রেলগেট পার হচ্ছিল একটি মেশিন ভ্যান। মেশিন ভ্যানটি রেললাইন পারাপারের সময় ট্রেনটি এসে সজোরে ধাক্কা মারে। তবে ট্রেনের গতিবেগ আসতে থাকায় মেশিন ভ্যানটি রেলের চাকায় জড়িয়ে যায়। তৎক্ষণাৎ ট্রেন বন্ধ করে দেওয়া হয়। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। স্থানীয়দের অভিযোগ, এই গ্রামে যাতায়াতের জন্য একটি মাত্র রাস্তা রয়েছে। এই রাস্তাটির মাঝখানে রেললাইন পড়ে। কিন্তু আজও পর্যন্ত এই রাস্তায় কোন রেলগেট লাগানো হয়নি। গত কয়েক বছর আগেও এই রাস্তায় দুর্ঘটনা ঘটে ছিল। তারপরেও কোন রেলগেট কিংবা ট্রেন আসার সতর্কীকরণের ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে, অভিযোগ।

No comments:

Post a Comment

Post Top Ad