নয়নজুলি দখল করে অবৈধ নির্মাণ , প্রতিবাদে বিক্ষোভ, প্রতীকি অবরোধ ৷ঘটনাটি ঘটে বুধবার সকাল এগারটা নাগাদ বাগদা থানা এলাকার হেলেঞ্চা বাজারে ৷খালের মধ্যে পাকা ঘর নিয়ে প্রতিবাদে শামিল সাধারণ মানুষ সহ হেলেঞ্চা ব্যাবসায়ী সমিতির সদস্যরা৷
বাগদা ব্লকের হেলেঞ্চা কুচেমরা খালের মধ্যে বেআইনি নির্মান করছে এক ব্যাবসায়ী ,তার প্রতিবাদে বাগদা বিডিও, বনগাঁ মহকুমা, ও জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিয়েছে ব্যাবসায়ী সমিতি৷
তারা বলে এই খালটি অনেক পুরোনো (কুচেমোরা খাল) খাসজমি , হেলেঞ্চা বাজার এলাকার জল নিকাশির একমাত্র মাধ্যম, ফলে এটি বন্ধ করে নির্মাণকাজ সম্পূর্ণ বেআইনি।
প্রশাসনিক কর্তাদের লিখিত আকারে জানান হয়েছে বেশ কিছুদিন হল ,তা সত্বেও কেন নির্মাণ কাজ চলছে রমরমিয়ে প্রশ্ন এলাকার মানুষের।
বুধবার সকালে হেলেঞ্চা বাজারে ত্রিকোণ পার্কে প্রশাসনিক নিস্ক্রিয়তা ও অবৈধ নির্মানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখায় ব্যবসায়ীরা ,কিছু সময় প্রতীকি পথ অবরোধ করে তারা।
যদিও নির্মান অবৈধ নয় বলে দাবি করে ওই নির্মান কর্তা ৷

No comments:
Post a Comment