নাম না করে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন BJP নেত্রী রাজকুমারী কেশরী। গতকাল বাঁকুড়ার ওন্দায় থানা ঘেরাও এবং গণ ডেপুটেশন কর্মসূচি পালন করেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা। সেই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মমতার নাম না করে তিনি বলেন, “আমরা যেদিন এই বাংলার মাটিতে আসব, কুকুরের মতো ছুটিয়ে ছুটিয়ে পেটাব। তৃণমূলের নেতারা বলে দিদি নাকি অগ্নিকন্যা। দিদির আগুন তো আমি বুজিয়ে দেব। কেননা আমাদের মায়েদের বুকে যে আগুন জ্বলে, তা বোজানোর ক্ষমতা কারও নেই। এই হিজড়ে পুলিশেরও ক্ষমতা নেই যে আমাদের আগুন বুজিয়ে দেবে। কেননা আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি, বাংলার মাটিতে কীভাবে কী করতে হয়।”
তবে এখানেই থেমে থাকেননি রাজকুমারী দেবী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি আরও অশালীন মন্তব্য করেন। বলেন, “দিদি তো আর মা হতে পারলেন না। মায়ের মন বুঝবেন কী করে? উনি তো দিদি থেকে দিদিমা হয়ে গেলেন। ওইরকম ষাঁড়ের মতো ঘুরতে থাকলেন। বুঝলেনই না যে মা কী জিনিস হয়। যার কোল শূন্য করেছেন, তার তো অভিশাপ লাগবেই।”
বিজেপি নেত্রীর অশালীন মন্তব্যে জেলা রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। জেলার বেশিরভাগ রাজনৈতিক নেতা মনে করছেন, প্রচারের আলোয় আসার জন্যই রাজকুমারীদেবী এমন মন্তব্য করেছেন।
তবে শুধূমাত্র মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেই তিনি ক্ষান্ত থাকেননি। রাজ্য পুলিশকেও একহাত নিয়েছেন। বলেছেন, “এই রাজ্যে BJP ক্ষমতায় এলে মা কালীকে পুজো দিয়ে পুলিশের ছাল তুলব। বাংলার মাটিতে BJP-র নেতাদের এত কেস দিয়েছে, তা আর বলার কথা নয়। আমাদেরই রাজ্য নেতাকে পাঁচজনের কেস দিয়েছে।” তবে তৃণমূল কিংবা BJP-র পক্ষ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

No comments:
Post a Comment