‘দিদি কংগ্রেসের পেটের বাচ্চা’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 June 2018

‘দিদি কংগ্রেসের পেটের বাচ্চা’



পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও, রামনবমীর শোভাযাত্রা নিয়ে বর্তমানে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। আর এর মাঝেই ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি করলেন বিজেপি নেত্রী রাজকুমারী কেশরী।

গত বছর মার্চ মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার আসল নাম কী, তা নিয়ে প্রশ্ন করেছিলেন। এবার মমতাকে কংগ্রেসের পেটের বাচ্চা বলে মন্তব্য করলেন তিনি। এই মন্তব্যের পাশাপাশি বাঁকুড়ার ওন্দার রতনপুরে আয়োজিত দলীয় সভায় উত্তেজক বক্তব্য দিয়ে জেলার রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়ে গেলেন।
বিজেপি-র হাত ধরেই তৃণমূলের উত্থান সেই কথা মনে করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি-র মহিলা মোর্চার সহ সভানেত্রী। বলেন, “দিদি কংগ্রেসের পেটের বাচ্চা। এক সময় কংগ্রেসকে তিনি তরমুজ আখ্যা দিয়েছিলেন। সিপিএমের দালাল বলে অভিযোগ করে নতুন দল তৃণমূল কংগ্রেস গড়েছিলেন। তারপর অটলবিহারী বাজপেয়ীকে বাবা বলে বাঁচতে চেয়েছিলেন! তারপর তো বিজেপি-র কোলেই বড় হয়েছে তৃণমুল। এই বাংলা তথা দেশে মমতাকে পরিচিতি দিয়েছে বিজেপি। রেলমন্ত্রী করেছে। আর সেই দিদি আজ দু’বার মুখ্যমন্ত্রী হয়ে বিজেপি-কে সাম্প্রদায়িক দল বলছে। তিনি যখন কংগ্রেস ছিলেন তখন দেশজুড়ে দুটি গোষ্ঠীর মানুষের মধ্যে ৩৫০০ বার গন্ডগোল হয়েছে। তখন তো কংগ্রেসকে সাম্প্রদায়িক বলেননি। কিন্তু, আমাদের জন্য ক্ষমতায় এসে BJP-কে সাম্প্রদায়িক বলছেন। আর সব থেকে মজার কথা হল এই যে, গতবছর রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিল দেখে উনি ভয় পেয়েছেন। তাই ভোট বৈতরণি পার করতে এখন রামনবমী ও রামকে আঁকড়ে ধরছে দিদির দল। তবে এসব করে কিছু লাভ হবে না, আমরাও তৈরি আছি। পঞ্চায়েতে যদি ওরা বোমা মারে আমরা নিশ্চয়ই রসগোল্লা ছুড়ব না।”

No comments:

Post a Comment

Post Top Ad