বিয়ের পিঁড়িতে মিঠুন-পুত্র মিমো - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 7 June 2018

বিয়ের পিঁড়িতে মিঠুন-পুত্র মিমো



টালিউড এবং বলিউডের জনপ্রিয় অভিনেতা সুপারস্টার মিঠুন চক্রবর্তী। আগামী বৃহস্পতিবার (৭ জুন) তার ছেলের বিয়ে। কিছুটা চুপিসারেই বিয়ের পিঁড়িতে বসতে চলছেন মহাক্ষয় চক্রবর্তী।বৃহস্পতিবার (৭ জুন) চিত্র পরিচালক তথা প্রযোজক সুভাষ শর্মার কন্যা চিত্রনায়িকা মাদালসা শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন মহাক্ষয়। মাদালসা হলেন একজন বিখ্যাত দক্ষিণী অভিনেত্রী৷

তিনি সম্রাট এন্ড কোং, দিল সালা সাঙ্কি, ফিটিং মাস্টারসহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।গেল মে মাসেই মুম্বাইয়ের মাধ আইল্যান্ডে একত্রিত হয়েছিল দুই পরিবার৷ সেখানেই বাগদান পর্ব সেরে ফেলেছেন মহাক্ষয় ও মাদালসা৷ উটির হোটেল দ্য মোনার্কে মিমো ও মাদলসার চার হাত এক হতে যাচ্ছে৷ মহাক্ষয়ের বিয়েতে বেশ কয়েকজন বলিউড তারকা উপস্থিত থাকবেন।

No comments:

Post a Comment

Post Top Ad