বিয়ে করছেন শামি, দাবি হাসিনের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 7 June 2018

বিয়ে করছেন শামি, দাবি হাসিনের



ভারতীয় পেসার মোহাম্মদ সামি আবার বিয়ে করছেন বলে অভিযোগ করেছেন তার স্ত্রী মডেল-অভিননেত্রী হাসিন জাহান। হাসিনের দাবি, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পাঁচ দিন পরই সামি তার ভাইয়ের শ্যালিকাকে আবার বিয়ে করবেন।স্বামী মোহাম্মদ সামির বিরুদ্ধে হাসিনের একাধিক অভিযোগে পশ্চিমবঙ্গের আলিপুর আদালতে মামলা চলছে।গত সোমবার আদালতে এ মামলার শুনানি ছিল।

বিচারক আগামী ১৯ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।হাসিন বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের এখনও উন্নতি হয়নি। তাদের মধ্যে কোনো কর্থাবার্তাও হয় না।’সামি তাকে টাকা-পয়সা দিয়ে তালাক দেওয়ার চেষ্টা করছেন অভিযোগ করে হাসিন বলেন, ‘আমি কিছুতেই সামিকে তালাক দেবো না।

কারণ তালাক দেওয়ার জন্য তো আমি বিয়ে করিনি।’

No comments:

Post a Comment

Post Top Ad