মৃন্ময় নস্কর, সুন্দরবন: সুন্দরবন অঞ্চল জুড়ে এক সময় একচেটিয়া লঙ্কা চাষের কারবার ছিল। বিশেষত বর্ষাকালের ধান চাষের পরেই, মাঠ জুড়ে দেখা যেত লঙ্কার চাষ। দুই জাতের লঙ্কার চাষ লক্ষ্য করা যেত সুন্দরবনে। মূলত কালো এবং সবুজ রংয়ের লঙ্কার চাষ হত এই অঞ্চলে। অন্যান্য অঞ্চলের লঙ্কার থেকে সুন্দরবনের লঙ্কার তেজও ছিল বেশি। দেশি লঙ্কার পাশাপাশি সূর্যমুখী লঙ্কার চাষও হত এই অঞ্চলে। খুব ঝাল, ফলন ভাল ও বেশ লাভজনক চাষ। এখন আর সেভাবে লঙ্কা চাষের প্রাদুর্ভাব দেখা যায় না সুন্দরবন অঞ্চলে। সুন্দরবনের চাষিরা সবজি চাষের পাশাপাশি, খুব সামান্য বিঘা জমিতে এখন লঙ্কা চাষ করেন। নিজেদের বাড়ির প্রয়োজনীয় লঙ্কা টুকু রেখে, উদ্বৃত্ত কাঁচা লঙ্কা বাজারে বিক্রি করেন। অতীতে সুন্দরবন অঞ্চল জুড়ে মিলত শুকনো লঙ্কা। তবে বাজারে শুকনো লঙ্কার চাহিদা থাকলেও, লঙ্কা চাষ থেকে মুখ ফিরিয়েছেন সুন্দরবনের লঙ্কা চাষীরা।

No comments:
Post a Comment