এবছর মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করল দীপ গাইন । তার প্রাপ্ত নম্বর ৬৮৬। বাড়ি অশোকনগর নয় নম্বর ওয়ার্ড এলাকায় । হাবড়া প্রফুল্ল নগর বিদ্যাপিঠের ছাত্র সে।
দীপ জানিয়েছে, দিনে সাত থেকে আট ঘন্টা পড়াশুনা করতো। ভবিষ্যৎ ডাক্তার হবার ইচ্ছা তার। পরীক্ষার প্রস্তুতিতে দুজন শিক্ষকের কাছে পড়াশোনা করতো বলে জানিয়েছে। এক ভাই এক বোন। দিদি ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী। বাবা হাওড়া বাগনানে সরকারী হাসপাতালের চিকিৎসক । ফল প্রকাশের আনন্দে আত্মহারা পরিবার।

No comments:
Post a Comment