৭৫ বছর পর চুরির দায় স্বীকার করলেন ৯০ বছরের বৃদ্ধ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 June 2018

৭৫ বছর পর চুরির দায় স্বীকার করলেন ৯০ বছরের বৃদ্ধ


৭৫ বছর আগের একটি চুরির ঘটনা। তার অপরাধ বোধ থেকে তা স্বীকার করলেন ৯০ বছর বয়সে। সঙ্গে পাঠালেন ক্ষতিপূরণও।
 
ঘটনাটি আমেরিকার টেক্সাসের মিডভেলের। ৯০ বছরের এক বৃদ্ধ চিঠি লিখে তার দোষ স্বীকার করেন। তবে তিনি তার নাম প্রকাশ করেননি। চিঠিতে তিনি জানান, ৭৫ বছর আগে তিনি রাস্তার পাশের ‘স্টপ’ সাইন চুরি করেন। কিন্তু সেই চুরির অপরাধ এখনো তাকে পোড়ায়। প্রতিনিয়ত তার জন্য তিনি অনুশোচনা বোধ করেন।
 
তাই ৯০ বছরে এসে চিঠি লিখে সেই দোষ স্বীকার করেন। চান ক্ষমা। পাঠিয়ে দেন ক্ষতিপূরণ বাবদ ৫০ ডলার।
 
মিডভেল ওয়ার্কস ডিপার্টমেন্টকে লেখা এক চিঠিতে তিনি নিজেকে বিষাদগ্রস্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। চিঠিতে তিনি লিখেন, 'অনেক বছর আগে রাস্তার পাশের একটা স্টপ সাইন চুরি করেছিলাম, তখন অনেক ছোট ছিলাম। এখন অনেক অপরাধ বোধ করছি। তাই ক্ষতিপূরণ হিসেবে ৫০ ডলার পাঠিয়ে দিলাম। আমি এখন আমার কৈশোরকালের সমস্ত অপরাধগুলো মনে করার চেষ্টা করছি সঙ্গে তার ক্ষতিপূরণ দেয়ারও। ঈশ্বর যেন আমায় ক্ষমা করেন।'   
 
মিডভেল সিটির মেয়র রবার্ট হ্যালে চিঠি পাওয়ার পর নথি ঘেঁটে দেখেন ঘটনা সত্যি। তিনি জানান, ৭০ বছর আগে চুরি হয়েছিল রাস্তার স্টপ সাইন বোর্ড।

No comments:

Post a Comment

Post Top Ad