পড়ার খরচ: যৌন পেশায় ছাত্রছাত্রীরা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 June 2018

পড়ার খরচ: যৌন পেশায় ছাত্রছাত্রীরা!


পড়ালেখার খরচ জোগাতে ব্রিটেনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া বহু শিক্ষার্থী বেছে নিচ্ছেন নীল পথ। এদের অনেকেই পর্ন ছবিতে কাজ করে পড়াশোনার খরচ মেটানোর চেষ্টা করছেন।
সম্প্রতি ব্রিটেনের লিডস বিশ্ববিদ্যালয়ের করা এক গবেষণার মাধ্যমেই উঠে এসেছে এই চাঞ্চরল্যকর তথ্য। ওই গবেষণাটি দেখা গেছে, নগ্ন ডান্স ক্লাবের এক-তৃতীয়াংশেরও বেশি সদস্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, উচ্চ শিক্ষার জন্য খরচের মাত্রা অনেক বেশি বেড়ে গেছে। এর পাশাপাশি শিক্ষাখাতে সরকারি লোন সুবিধার পরিমাণও অনেক কম হয়ে গেছে। এ কারণেই অনেক ছাত্রছাত্রী পড়ালেখার খরচ জোগানোর উদ্দেশ্যে পর্ন ছবি কিংবা নগ্ন ডান্স ক্লাবে কাজ করতে বাধ্য হচ্ছেন।
ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, পরিস্থিতি একটাই সংবেদনশীল যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই অনেকে নগ্ন নৃত্যের চর্চা শুরু করে যাতে প্রয়োজনের সময় খুব সহজেই অর্থের ব্যবস্থা করা যায়।

২০১২ সালে ব্রিটিশ সরকার দেশে উচ্চশিক্ষা ক্ষেত্রে টিউশন ফি ব্যাপক হারে বাড়িয়ে দেয়, যা প্রায় ৯ হাজার পাউন্ডের কাছাকাছি। মনে করা হচ্ছে, এর প্রভাবেই বেশির ভাগ ছাত্রছাত্রীর এই ধরনের কাজ বেছে নেয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, ‘টিউশন ফি’ বাড়ানোর প্রতিবাদে সে সময় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ব্যাপক ছাত্র বিক্ষোভ হয়েছিল।

No comments:

Post a Comment

Post Top Ad