পথ দুর্ঘটনায় মৃত ১০ তীর্থযাত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 7 June 2018

পথ দুর্ঘটনায় মৃত ১০ তীর্থযাত্রী



তীর্থস্থান থেকে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে দশ তীর্থযাত্রীর। দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকের মুম্বই-আগ্রা জাতীয় সড়কে।তীর্থযাত্রীরা থানের উলহাসনগর থেক উজ্জয়িনী যাচ্ছিল। সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ চান্দওয়াড়ের দুর্ঘটনাটি ঘটে। পর্যটনবোঝাই মিনিবাসের সামনের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝাই লরিতে ধাক্কা মারে বাসটি।


ঘটনাস্থানেই মৃত্যু হয় দশজনের। আহত হয়েছেন ১২ জন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চান্দওয়াড় সিভিল হাসপাতালে ভরতি করা হয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad