বিজেপির নয়া হাতিয়ার রাষ্ট্রপতির মেয়ে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 7 June 2018

বিজেপির নয়া হাতিয়ার রাষ্ট্রপতির মেয়ে?



জল্পনা ছড়িয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা মুখার্জি নাকি বিজেপি-তে যোগ দিতে চলেছেন। এরই মধ্যে বৃহস্পতিবার নাগপুরে আরএসএস-র অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রণব মুখার্জি। তাঁর আরএসএস-র অনুষ্ঠানে যোগ দেওয়ার বিরোধিতা করলেন মেয়ে শর্মিষ্ঠা। বাবাকে সতর্ক করে বললেন, আরএসএস-র সভায় যোগ দিলে বিজেপি ও আরএসএস মিথ্যে গল্প সাজানোর সুযোগ পাবে।

আজই আরএসএস-র অনুষ্ঠানে যোগ দেবেন প্রণব মুখার্জি। এদিকে রটে যায় শর্মিষ্ঠা মুখার্জি নাকি বিজেপি-তে যোগ দিচ্ছেন। এপ্রসঙ্গে প্রণবকন্যা টুইট করেন, “আপনি আরএসএস-র অনুষ্ঠানে যোগ দিতে নাগপুরে যাচ্ছেন। এরফলে বিজেপি ও আরএসএস-কে গুজব ছড়ানোর সুযোগ করে দিচ্ছেন। ওরা আজ এই গুজব বিশ্বাসযোগ্যভাবে চারিদিকে ছড়িয়ে দেবে।” তিনি আরও বলেন, “আমি রাজনীতিতে এসেছি কারণ কংগ্রেসকে বিশ্বাস করি। যদি কংগ্রেস ছাড়ি তবে রাজনীতিই ছেড়ে দেব।” 

No comments:

Post a Comment

Post Top Ad