কয়েক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন কয়েকটি গ্রাম,প্রতিবাদে পিয়ারাপুরের কাছে দিল্লী রোড অবরোধ গ্রামবাসীদের।
গ্রামের নিকাশি বন্ধ করে দিল্লী রোড সম্প্রসারনের কাজ চলছে।নিকাশি কার্লভাট বন্ধ থাকায় যে জল জমবে তা পাম্প চালিয়ে বের করে দেওয়ার কথা ছিল ঠিকাদারী সংস্থার।জেলা শাসকের দপ্তরে বৈঠকে এই সিদ্ধান্ত মানা হয় নি।ফলে বৃষ্টি হলেই জমছে জল।গতকালের কয়েক ঘন্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে গ্রামের মানুষ।বাড়ি ঘরে জল ঢুকে গেছে।নাজেহাল গ্রামবাসীরা প্রতিবাদে দিল্লী রোড অবরোধ করে।

No comments:
Post a Comment