পুরুলিয়া, ২ জুন : ফের BJP কর্মীকে খুনের অভিযোগ উঠল পুরুলিয়ার বলরামপুরে। মৃতের নাম দুলাল কুমার(৩২)। কাল সন্ধ্যায় তাঁকে অপহরণ করা হয় বলে অভিযোগ। আজ ভোরে এলাকার একটি হাই টেনশন টাওয়ার থেকে তাঁর মৃতদেহ ঝুলতে দেখা যায়। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে।
বলরামপুরের ডাভা গ্রামের BJP-র OBC মোর্চার কার্যকর্তা ছিলেন দুলাল। কাল সন্ধেয় তাঁকে অপহরণ করা হয় বলে দলের তরফে জানানো হয়েছে। আর আজ তাঁকে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
পুলিশ ঘটনাস্থান থেকে মৃতদেহ আনতে গেলে গ্রামের বাসিন্দারা বাধা দেন। CBI তদন্তের দাবি করেছেন তাঁরা। পুলিশকে লক্ষ্য করে পাথরও ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ।
তবে অভিযোগ অস্বীকার করে এটিকে আত্মহত্যার ঘটনা বলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
এর আগে ৩০ মে বলরামপুরেরই সুপুরডি গ্রামের এক জঙ্গল থেকে উদ্ধার হয় ত্রিলোচন মাহাত নামে আরেক BJP কর্মীর মৃতদেহ। তার সাদা টি-শার্টের সামনে ও পেছনে পেন দিয়ে খুনিরা লিখে রেখেছে, “১৮ বছর বয়সে BJP রাজনীতি।” এছাড়া ত্রিলোচনের ঝুলন্ত দেহের নীচে একটি হাতে লেখা সাদা কাগজ পড়ে ছিল। সেখানে লেখা ছিল, “১৮ বছর বয়সে BJP-র রাজনীতি। এবার তোর প্রাণ নি...তোকে ভোটের থেকেই এই কাজটা করার চেষ্টা করি পারি না...আজকে তোর প্রাণ শেষ”। এক্ষেত্রেও অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ করে টুইট করেন অমিত শাহ।

No comments:
Post a Comment