দিনভর গাঁজা সেবন করাই তার কাজ, বেতন ১৪ লাখ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 June 2018

দিনভর গাঁজা সেবন করাই তার কাজ, বেতন ১৪ লাখ!


শুয়ে শুয়ে শুধু গাঁজা টানবেন, আর কাজ শেষ হলেই নিয়ে যাবেন লাখ লাখ টাকা। তাও আবার নাসায় বসে। সম্প্রতি নাকি এমন এক চাকরির বিজ্ঞাপন দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাসা এমন মানুষ খুঁজছে ‌যারা টানা ৭০ দিন গাঁজা টানতে টানতে শুয়ে থাকতে রাজি। তবে তাদের এই সময়টুকুর জন্য দেয়া হবে, ১৮ হাজার মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় সোয়া ১৪ লাখ টাকা। ‌
তবে শুয়ে শুয়ে বই পড়তে, স্কাইপে ভিডিও চ্যাট করতে বা গেম খেলতে পারবেন ওই ব্যক্তি। তার সঙ্গে লাগাতার টানতে হবে বিভিন্ন প্রকার গাঁজা।
নাসা আরো জানাচ্ছে, দীর্ঘ মহাকাশ‌যাত্রায় মানুষের দেহে কী প্রতিক্রিয়া হচ্ছে তা জানতে চায় তারা। সঙ্গে সেই সময় গাঁজার কী ভূমিকা হতে পারে তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে পৃথিবী থেকে মঙ্গলগ্রহে কোনো ‌যান পাঠাতে ৯ মাস সময় লাগে। তাই ধারণা করা হচ্ছে, নাসার এমন গবেষণা মঙ্গল অভি‌যানের প্রস্তুতি।

No comments:

Post a Comment

Post Top Ad