বাবার কথায় চোখে জল ভাইজানের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 June 2018

বাবার কথায় চোখে জল ভাইজানের


‘দশ কা দম’-এর সেটে উপস্থিত ছিলেন বলিউড তারকা সালমান খান। আচমকাই ওই সময় বাবা সেলিম খানের গলা শুনতে পান বলিউডের ভাইজান। সেট চলাকালীন স্ক্রিনে ছেলেকে নিয়ে আবেগঘন কথা বলেন সেলিম।
‘ফাদার্স ডে’ উপলক্ষে সালমানের জন্য যে মেসেজ পাঠান সেলিম খান। ‘দশ কা দম’-এর সেটেই তা শোনানো হয়। যেখানে সেলিম খানকে বলতে শোনা যায়, ওপরওয়ালা যেন সালমানকে আরো মান সম্মান দেন, বাকি টাকাপয়সা রোজগার এমনিতেই হয়ে যাবে।
পাশাপাশি সেলিম খান আরও বলেন, আমাদের বাবা-ছেলের যে সম্পর্ক, তা কখনও ভাষায় প্রকাশ করা যাবে না। এটি শুনেই সেটের মধ্যে কেঁদে ফেলেন সালমান।

No comments:

Post a Comment

Post Top Ad